জোটবদ্ধ হুয়াওয়ে ও অপো

১১ ডিসেম্বর, ২০২২ ২২:৫৪  
নতুন ক্রস-লাইসেন্সিং সমঝোতার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে ও অপো। এর মাধ্যমে উভয় কোম্পানি ফাইভজি, ওয়াই-ফাই এবং অডিও-ভিডিও কোডেক সম্পর্কিত প্রযুক্তির প্যাটেন্ট বিনিময় করবে। খবর এনগ্যাজেট। এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় কোম্পানি এই ক্রস-লাইসেন্সিং সমঝোতার ঘোষণা দিলেও সেখানে বিস্তারিত কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, হুয়াওয়ে তাদের সংযোগ (কানেক্টিভিটি) সেবা অপোকে এবং অপো হুয়াওয়েকে অডিও এবং ভিডিও সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করবে। অনেকেই জানেন যে, উচ্চমানের অডিও এবং ভিডিও কনজ্যুমার ইলেক্ট্রনিক্সে অপোর দীর্ঘ ইতিহাস রয়েছে। কোম্পানি দু’টি এই সমঝোতাকে উভয়ের জন্যই লাভবান হিসেবে মনে করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ে কোণঠাসা হয়ে পড়েছে। ফলে অপোর মাধ্যমে কিছু ফাইভজি প্রযুক্তি চীনের বাইরেও বিক্রির সুযোগ পাবে হুয়াওয়ে। তবে সময়ই এই সমঝোতার সফলতা বলে দেবে। ডিবিটেক/বিএমটি